বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ৩ জন স্বাস্থ্য সহকারী ও এক পরিচ্ছন্নতাকর্মী সহ একদিনেই করোনায় আক্রান্ত হয়েছে ১২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহেদুজ্জামন জানান, টাঙ্গাইল থেকে গত মঙ্গলবার-বুধবার যেসব নমুনা পাঠানো হয়েছিল তারমধ্যে ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর মধ্যে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ধনবাড়ি উপজেলার ৩ জন স্বাস্থ্যসহকারী (কমিউনিটি ক্লিনিক হেলথ প্রোভাইডার) ও মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পরিচ্ছন্নতা কর্মী রয়েছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।