রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

দাম ভালো পাওয়ায় পাট চাষে ঝুঁকেছেন চাষীরা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৪৮ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস  রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলায় এবার রেকর্ড পরিমান জমিতে পাট বোপণ করা হয়েছে।
বিগত বছরগুলোতে পাটের দাম কম থাকায় দফায় দফায় লোকসানের মূখে পড়েছিলেন স্থানীয় চাষীরা। গত দু’বছর থেকে বাজারে পাটের চাহিদা ও দাম ভালো পাওয়ায় সোনালী আঁশ পাট চাষে  ঝুঁকেছেন অনেক চাষী।

অনুকুল আবহাওয়া বিরাজ করলে এবার পাটের বাম্পার ফলন আশা করছেন তারা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ৬টি ইউপি এলাকায় প্রায় ৩ হাজার ২২০ হেক্টর জমিতে পাট বোপণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ১৬০ হেক্টর বেশি জমি।

আর উৎপাদন লক্ষমাত্রা নিধারণ করা হয়েছে ১১ হাজার ২৭০ মে.টন। স্থানীয় কৃষকরা এবার ও-৯৮৯৭, জিআরও ৫২৪ জাতের পাট বীজ বেশী বোপন করেছেন। তাছাড়া ভারত থেকে আমদানীকৃত চাকা মার্কা জাতের পাটও অনেকই চাষ করেছেন।

তারাপুর এলাকার কৃষক আব্দুর রহমান বলেন, কৃষি উপকরণর দিনমজুরের খরচ ও বীজ বোপণ থেকে পাট প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত ১ বিঘা জমিতে প্রায় ৮ হাজার টাকার মত খরচ হয়।

গত কয়েক বছর যাবত পাট বোপন করে অনেক লোকসান গুনতে হয়েছে। তবে দু’বছর থেকে বাজারে পাটের চাহিদার পাশাপাশি দামও ভালো পাওয়া যাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূইয়া বলেন, বিগত বছর গুলোতে বৈরি আবহাওয়ার কারণে এই অঞ্চল সময়মত বৃষ্টিপাত অনেক কম হয়েছিল। তাছাড়া বাজারে পাটের ন্যায্য মূল্য না পাওয়ায় অনেক চাষীরা পাট কম বোপণ করেছেন। বর্তমানে পাটের চাহিদার পাশাপাশি দামও অনেক ভালো। যার কারনে পাট চাষে অনেক কৃষক এগিয়ে এসেছেন। অনুকুল আবহাওয়া বিরাজ করলে এবং সঠিত পরিচর্যা করতে পারলে এবার পাটের বাম্পার ফলন হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com