শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

করোনা আক্রান্ত আরও ৭০৬ ব্যক্তি শনাক্ত।। সুস্থ ১৩০ জন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭০৬ জন। এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১২, ৪২৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫,৮৬৭ টি। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৫১৩ টি । নমুনা পরীক্ষায় নতুন ল্যাব যোগ হয়েছে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। মোট ৩৪ টি ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

মৃত্যুর সংখ্যা প্রেস রিলিজে জানানো হবে।     

আজ বৃহস্পতিবার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন ‘আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা দিতে পারছি না। এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দেব’।   

তিনি জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ১৩০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১,৯১০ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com