মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী

নওগাঁয় আরও ৪ জন করোনা শনাক্ত।। মোট আক্রান্ত ৫৪

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় নতুন করে আরও চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন শনাক্ত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

জেলা সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান আজ বৃহস্পতিবার  এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী ৫৪ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে পাঠানো ১২৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন গতকাল বুধবার রাত ৯টার দিকে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে ই-মেইলের মাধ্যমে আসে। এর মধ্যে চারজনের করোনা ‘পজিটিভ’ ধরা পড়ে।

নতুন শনাক্ত দুজনের বাড়ি জেলার রানীনগর উপজেলায়। আক্রান্ত ওই দুজনই পুরুষ। তাঁদের মধ্যে একজনের বয়স ২৯, অন্যজনের ১৩ বছর। অপর দুজনের বাড়ি জেলার আত্রাই উপজেলায়। তাঁরা দুজনই নারী। তাঁদের একজনের বয়স ৩৭, অন্যজনের বয়স ২৮ বছর। নতুন শনাক্ত চারজনের মধ্যে তিনজনই সম্প্রতি ঢাকা থেকে এলাকায় এসেছেন। একজন তাঁর পরিবারে আগে আক্রান্ত একজনের সংস্পর্শে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান বলেন, নতুন আক্রান্ত চারজন বাড়িতেই অবস্থান করছেন। আক্রান্ত ব্যক্তিদের শারীরিক অবস্থা জানতে সকালে স্বাস্থ্যকর্মীদের তাঁদের বাড়িতে পাঠানো হয়েছে।

যদি কাউকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন মনে হয়, তাহলে সেখান থেকে তাঁকে নিয়ে আসা হবে। আর তা না হলে বাড়িতে রেখেই প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে।

ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের লোকজনদের চলাচল নিয়ন্ত্রণ করতে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল নওগাঁয় প্রথম রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com