শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

নওগাঁয় আরও দুই স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্ত ৭

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় নতুন করে আরও সাতজনের শরীরে কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

এ নিয়ে নওগাঁ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৬০ জন। তাঁদের মধ্যে চিকিৎসক, নার্সসহ ১৪ জনই স্বাস্থ্যকর্মী, ডেপুটি সিভিল সার্জন মুনজের-ই মুর্শেদ আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি সিভিল সার্জন  জনান, নতুন আক্রান্ত সাতজনের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। ওই সাতজনের মধ্যে দুজন নিয়ামতপুর উপজেলার, সাপাহার উপজেলার দুজন, রানীনগর উপজেলায় একজন, বদলগাছীতে একজন ও আত্রাই উপজেলায় একজন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রাণীনগর উপজেলায়। এ উপজেলায় নতুন একজনসহ আক্রান্তের সংখ্যা ১৬।

সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান বলেন, নওগাঁ জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ২৩ এপ্রিল একজন নার্সের শরীরে।

কিন্তু ২৯ এপ্রিল এক দিনে ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক বিশেষ নজর রাখা সত্ত্বেও ২৯ এপ্রিল থেকে গতকাল বৃহস্পতিবার  রাত পর্যন্ত মাত্র ৯ দিনে ৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের আক্রান্তের বিষয়ে তিনি বলেন, ‘পর্যালোচনা করে জানা যাচ্ছে, অনেক রোগী হাসপাতালে এসে তথ্য গোপন করে রাখছেন। ফলে চিকিৎসক, নার্স অথবা অন্য স্বাস্থ্যকর্মীরা অনেক সময় সতর্কতা ছাড়াই ওই সব রোগীর চিকিৎসাসেবা দিচ্ছেন। এতে চিকিৎসক, নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। এ জন্য আমরা প্রতিটি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছি।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com