শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

করোনায় নতুন শনাক্ত ৭০৯ জন।। মৃত্যু ৭ জন

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত ৭০৯ জন ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৩,১৩৪ জন।   

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫, ৯৪১ টি তার মধ্যে ৭০৯ জন শনাক্ত হয়েছে। গত কাল ৫,৮৬৭ নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৭০৬ জন।

৭ মে রিপোর্ট অনুযায়ী ঢাকা শহরে সর্বাধিক করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এদের মধ্যে সর্বাধিক থেকে সর্বনিম্ন প্রথম ১০টি স্থান হলো রাজারবাগ, কাকরাইল, যাত্রাবাড়ি, মুগদা, মহাখালি, মোহাম্মদপুর, লালবাগ, তেজগাঁও, মালিবাগ এবং বাবুবাজার। আক্রান্তের সংখ্যা ২০০ শতাধিক থেকে ৭৩ জনের মধ্যে।

৩৫টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। আজ নারায়ণগঞ্জে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ল্যাব নতুন সংযোজিত হয়েছে।

আজ শুক্রবার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ১৯১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২,১০১ জন। ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক রাজশাহী বিভাগের হাসপাতালগুলো থেকে সর্বাধিক সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৭ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  জানান ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২০৬ জন।

৭ জন মৃতের মধ্যে পুরুষ পাঁচজন এবং মহিলা ২ জন। ৯০ বছরের উপরে একজন, ৭১ থেকে ৮০ বছরের দুইজন, ৬১ থেকে ৭০ বছরের ২ জন এবং ৫১ থেকে ৬০ বছরের দুইজন ব্যক্তি।

অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) বলেন এ পর্যন্ত সারাদেশে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে এক লক্ষ ৬৭ হাজার ৫০৪ জন ছাড় পেয়েছেন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৯,১৪৬ জন।

সারাদেশে ৬১৫ টি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন জনা প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩০,৯৫৫ জনকে কোয়ারেন্টাইন সেবা করা যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com