বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে মা ও শিশু ছেলের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মা ও ছেলের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
ইতিমধ্যে দুজন সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গেছেন।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার হালুয়াকান্দি গ্রামের সেলিমের আক্রান্ত স্ত্রী সেলিনা বেগমের বয়স ৩৫ ও ছেলে সালমানের বয়স ৮ বছর।
তিনি বলেন, গত ২৯ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে স্বপরিবারে এসেছিলেন তারা। খবর পেয়ে ৩০ এপ্রিল ওই পরিবারের ৫ সদস্যের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয় এবং তাদের বাড়ি লকডাউন করা হয়। আজ সেলিনা ও ছেলে সালমানের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।