শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

রাজধানীর নবাবপুর মার্কেট ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৪৫৫ দেখা হয়েছে
ফাইল ফটো

 

বাংলা হেডলাইনস:  করোনা ভাইরাস সংক্রমণ  বৃদ্ধি পাওয়ায় বর্তমান সৃষ্ট পরিস্থিতিতে দেশ ও জাতির কথা বিবেচনা করে  রাজধানীর নবাবপুর মার্কেট এর ব্যবসা প্রতিষ্ঠান আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

আজ শনিবার  দুপুরে ব্যবসায়ীদের বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নবাবপুর দোকান মালিক সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ (৯ মে) দুপুরে বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল মেশিনারী মার্চেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারী মার্চেন্টস এসোসিয়েশন এবং নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি খন্দকার মঈনুর রহমানের (জুয়েল) সভাপতিত্বে সকল কর্মকর্তা ও পরিচালকবৃন্দের উপস্থিতিতে বামমা সভাকক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশ ইলেকট্রিক্যাল মোটর পাম্প ইম্পোর্টার্স এসোসিয়েশন, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ বিয়ারিং মার্চেন্ট এসোসিয়েশন ও নবাবপুর ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে উল্লিখিত সংগঠনগুলোর আওতাধীন সব ব্যবসা প্রতিষ্ঠান আগামী ৮ জুন পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে দোকানপাট ও শপিংমল খোলার সিদ্ধান্ত জানিয়ে গত ৪ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়। সেখানে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আগামী ১০ মে থেকে শপিংমল ও দোকানপাট খোলা যাবে। তবে তা বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

 এ ঘোষণার পর দেশের অন্যতম সেরা দুটি শপিংমল যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য বিবেচনায় রমজান মাসে শপিংমল দুটি খোলা হবে না। 

পরে একই সিদ্ধান্ত জানায় নিউমার্কেট, মৌচাক ও আনারকলি, গুলিস্তান-ফুলবাড়িয়া-রমনা ভবন এলাকার সব মার্কেট।

তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, কেউ চাইলে বন্ধও রাখতে পারেন, কেউ চাইলে সরকারি স্বাস্থ্যবিধি মেনে মার্কেট বা দোকানপাট খুলতেও পারেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com