শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

কামারখন্দে মা-ছেলের করোনা শনাক্ত

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে মা ও শিশু ছেলের শরীরে করোনা ভাইরাস  শনাক্ত হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মা ও ছেলের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ জনে।

ইতিমধ্যে দুজন সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গেছেন।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার হালুয়াকান্দি গ্রামের সেলিমের আক্রান্ত স্ত্রী সেলিনা বেগমের বয়স ৩৫ ও ছেলে সালমানের বয়স ৮ বছর।

তিনি বলেন, গত ২৯ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে স্বপরিবারে এসেছিলেন তারা। খবর পেয়ে ৩০ এপ্রিল ওই পরিবারের ৫ সদস্যের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয় এবং তাদের বাড়ি লকডাউন করা হয়। আজ সেলিনা ও ছেলে সালমানের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com