বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

রাঙ্গামাটির ২ জনের রিপোর্ট দ্বিতীয় দফায় করোনা ‘নেগেটিভ’

  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে গত ৬ মে যে চারজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিলো তাদের মধ্যেই ২ জনের রিপোর্ট দ্বিতীয় দফায় ‘নেগেটিভ’ এসেছে।

রবিবার  সকালে চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে তাদের দ্বিতীয়বারের করোনা পরীক্ষার ফলাফলে রাঙ্গামাটি সদর হাসপাতালের দায়িত্বরত সিনিয়র নার্স ও মোল্লা পাড়ার একজনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

পজিটিভ আসা বাকি ২ জনের রিপোর্ট এখনো আসেনি। ওই নার্সের সংস্পর্শে যাওয়া ৯ জন ডাক্তার ও নার্সের যে রিপোর্ট পাঠানো হয়েছে তাও নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।

তবে তাদের তৃতীয় দফায় আবারো নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনষ্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হবে।

আর তৃতীয় দফার রির্পোট না আসা পর্যন্ত আমরা তাদের করোনা মুক্ত বলতে পারবো না।

সিভিল সার্জন আরো জানান, হাসপাতালের ৯ চিকিৎসক ও নার্সের রিপোর্ট নেগেটিভ আসাটা আমাদের জন্য ভালো খবর। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। তবে প্রথমবার পজিটিভ আসা নার্স ও মোল্লা পাড়ার একজনের রিপোর্ট এবার নেগেটিভ আসলেও আমরা তাদের তৃতীয় রিপোর্টের জন্য অপেক্ষা করব। রিপোর্ট না আসা পর্যন্ত নতুন করে কিছু বলা যাচ্ছে না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com