রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু ১৪ জন ।। শনাক্ত সর্বোচ্চ ৮৮৭ জন

  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছেন এ পর্যন্ত সর্বোচ্চ ৮৮৭ জন । এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪, ৬৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫,৭৩৮ টি। আজকে সংযোজিত চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব সহ ৩৬ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২,৬৫০ জন।

আজ রবিবার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  জানান গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ জন। এর মধ্যে পরুষ ১০ জন এবং নারী ৪ জন। মহিলাদের মধ্যে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছেন।

পুরুষ যারা মারা গেছেন তাদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন এবং ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২২৮ জন।          

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com