বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

অপহৃত শিশু সাব্বিরকে উদ্ধার করেছে র‍্যাব

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৪০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকা হতে অপহৃত শিশু সাব্বির হোসেনকে ১৮ ঘন্টার মধ্যে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১। এই ঘটনায় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে ।

গতকাল সকাল ৯টায় গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকার ভাড়াটিয়া আবু বকর ছিদ্দিক এর একমাত্র সন্তান সাব্বিরকে নিজ বাসা থেকে  অপহরণ করে চক্রটি।

অপহরণের দিন ভিকটিমের বাবার মোবাইল ফোনে ০৫ লক্ষ টাকা মুক্তিপণও দাবি করে তারা। অভিযানে উওরার ৯নং সেক্টরে পরিত্যক্ত একটি ফ্ল্যাট থেকে ভিকটিমসহ অপহরণকারীদের গ্রেফতার করা হয়।

অপহরণকারীরা হলো- নাজমুল হুদা, নয়ন মিয়া, সুমা আক্তার এবং সুরাইয়া আক্তার। প্রত্যেকের বাড়ি নেএকোনা। 

র‍্যাব ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, অপহরণকারীরা পেশায় পোশাক শ্রমিক এবং টাকার লোভে তারা অপহরণসহ বিভিন্ন বেআইনি কাজ করে আসছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com