রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

চিকিৎসক ও পুলিশসহ নওগাঁয় আরও আট জনের করোনা শনাক্ত

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ২৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় নতুন করে আরও ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৮ জনের মধ্যে একজন চিকিৎসক ও একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

আজ সোমবার সকালে নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে নওগাঁ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৭০ জনে। এর মধ্যে চার চিকিৎসকসহ ১৬ জন স্বাস্থ্যকর্মী ও তিনজন পুলিশ কর্মকর্তা।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার  রাতে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঠানো ই-মেইলে নওগাঁ থেকে পাঠানো ১৬৫টি নমুনার ফলাফল আসে। প্রতিবেদনে আটজনের করোনা পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে ছয়জন পুরুষ ও দুজন নারী।

ওই ৮ জনের মধ্যে পত্নীতলা উপজেলায় ৪ জন, বদলগাছী উপজেলায় ২ জন, মান্দা উপজেলায় ১ জন ও ধামইরহাট উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। তিনি বদলগাছী উপজেলার মেডিক্যাল অফিসার।

এ ছাড়া পুলিশের একজন এসআইয়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি জেলার পত্নীতলা থানায় কর্মরত আছেন।

সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান বলেন, পর্যালোচনা করে জানা যাচ্ছে, নতুন আক্রান্ত ৮ জনের ৭ জনই এ জেলায় পূর্বে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার ফলে করোনাভারাসে আক্রান্ত হয়েছেন। শুধু একজন সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন। তিনি পত্নীতলা উপজেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যাঁরা গিয়েছিলেন তাঁদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। ইতিমধ্যে ব্যক্তিদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com