রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আরও ৯৬৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত।। মৃত্যু ১১ জন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৯৬৯ জন ব্যক্তি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৬,৬৬০ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬,৭৭৩ টি । এই পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ১লাখ ৩৬ হাজার ৬৩৮ টি।

আজকে নতুন সংযোজিত নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির পিসিআর ল্যাবসহ মোট ৩৮টি ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  জানান গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১১ জন। এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৫০ জন। ১১ জনের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ৪ জন। এদের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ পাঁচজন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩,১৪৭ জন।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান আমরা সারাদেশে জেলা-উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে সেখানে ৩০,৯৫৫ জনকে তাৎক্ষণিকভাবে সেবা প্রদান করতে পারি।

এ পর্যন্ত কোয়ারেন্টাইনে থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬৯৯ জন এবং বর্তমানে ৪৫,৩৮৫ জন কোয়ারেন্টাইনে আছেন।   

গত ২৪ ঘণ্টায় স্থল, সমুদ্র ও বিমান বন্দরে স্ক্রিনিং করা হয়েছে ৭১৩ জন। এর মধ্যে বিমানবন্দরে ২৬২ জন, স্থলবন্দরে ২৪৭ জন এবং সমুদ্রবন্দরে ২০৪ জন।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com