বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় ডাকবাংলাসহ আশেপাশের কয়েকটি এলাকায় মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে আজ মঙ্গলবার । খুলে যাওয়া এসব মার্কেটে কোথায় সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলা হচ্ছে না।
ডাকবাংলা হার্ট ম্যাটেল গ্যালারী খুলনা শপিং কমপ্লেক্সসহ ফুটপাতের দোকানে বেচাকেনা চলছে । এসব এলাকায় সড়কগুলিতে উপচে পড়া ভিড়ও পরিলক্ষিত হয় । এসব স্থানে কোনরূপ সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে না।
একইভাবে এসব এলাকার সড়কগুলিতে যানজটও লক্ষ্য করা গেছে ।
খুলনা নিউ মার্কেট এলাকায় রোববার হতে খোলা হবে এমন প্রস্তুতিতে তারা সামাজিক দুরাত্ব রক্ষা করে নকশা অংকন করে ছিল।
কিন্তু রোববার দোকান মালিক সমিতির বৈঠক স্বাস্থ্য বিধি এবং ক্রেতাদের এনআইডি কার্ড সাথে আনা এবং দুরের ক্রেতাদের কাছে পণ্য বিক্রি না করা এবং সার্বিক ভাবে স্বাস্থ্য ঝুঁকির কারণে তারা ঈদৈর আগে দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছেন বলে দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল গাফফার বিশ্বাস নিশ্চিত করেছেন।