বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

নওগাঁয় ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আব্দুর রহমান (৫৮) নামে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, উপজেলার মনিয়ারী ইউনিয়নের পতিসর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আব্দুর রহমান ও ফরিদ উদ্দিনের মাঝে বেশ কিছুদিন যাবত জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল।

বিবাদমান জমির কাটা ধানের ভাগ নিয়ে সোমবার (১১ মে) দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই ফরিদ উদ্দিন বড় ভাই আব্দুর রহমানকে (৫৮) লাঠি ও নিমের শুকনো ডাল দিয়ে এলোপাতাড়ি মারপিট করে।

পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আব্দুর রহমান মারা যান।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই ফরিদকে আটক করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com