বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু ১৯ ।। সর্বোচ্চ শনাক্ত ১,১৬২ জন

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এ যাবৎ সর্বাধিক একটি শিশুসহ ১৯ জন মৃত্যুবরণ করেছে এবং সর্বোচ্চ ১,১৬২ জন ব্যক্তি শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৬৯ জন এবং মোট শনাক্ত হয়েছে ১৭,৮২২ জন।

মোট ৪১ টি ল্যাবে ৭৯০০ টি নমুনা পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জনান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩,৩৬১ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান যে ১৯ জন মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৭ জন।

ঢাকা শহরের হাসপাতালগুলোতে ১৩ জন মৃত্যুবরণ করেছেন। ১২ জনের ঠিকানাই ঢাকার এবং একজনের ঠিকানা পাবনা, নারায়ণগঞ্জে একজন, মুন্সীগঞ্জে একজন, খুলনা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভেগে তিনজন।

বয়স ভিত্তিক বিশ্লেষণে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন মেয়ে শিশু, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন।       

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com