রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগ লকডাউন

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগ  বুধবার লকডাউন ঘোষণা করা হয়েছে। হাসপাতালে এক প্রসূতিকে সিজার করার পর তার দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় গাইনী বিভাগ লকডাউন করা হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শফিকুল ইসলাম সজিব জানান, গত শনিবার সন্তান সম্ভ্যবা একজন মহিলা হাসপাতালে ভর্তি হন। তাকে সিজার করা হয়। তার ঠান্ডা সমস্যা থাকায় তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার তার করোনা পজেটিভ আসে।

ফলে বুধবার গাইনী বিভাগ লকডাউন করা হয়। একই সঙ্গে ওই সিজার করার সময় সংশ্লিষ্ট সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লকডাউন থাকা অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এবং টাঙ্গাইল মেটারনিটি হাসপাতালে প্রসূতি সেবা দেয়া হবে বলে ডা. শফিকুল ইসলাম সজিব জানান ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com