বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর ও দান বাক্সের টাকা চুরি

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর ও মন্দিরের দান বাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ মে) গভীর রাতে শহরের ফিসারী বাধ সংলগ্ন এলাকায় অবস্থিত শ্রী শ্রী মগদেশ্বরী মন্দিরে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাতে কে বা কারা রাঙ্গামাটি শহরের ফিসারী বাঁধ সংলগ্ন শ্রী শ্রী মগদেশ্বরী মন্দিরের হামলা চালিয়ে মন্দিরের প্রতিমা ভাংচুর করে এবং দান বাক্সের টাকা চুরি করে নিয়ে যায়।

বুধবার (১৩ মে) সকালে মন্দির কমিটির একজন মন্দির পরিস্কার করতে গিয়ে মন্দিরের প্রতিমাসহ মন্দির ভাংচুরের দৃশ্য দেখে সকলকে খবর দিলে হিন্দু ধর্মাবলম্বীরা সকলে ক্ষোভে ফেটে পড়ে। তারা তাৎক্ষনিক মন্দিরের পাশে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানায় এবং এ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানায়।

তারা বলেন, সারা দেশে সাম্প্রদায়িক হামলায় মন্দির ভাংচুর হলেও রাঙ্গামাটি জেলাতে এই ঘটনা কখনো ঘটেনি।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে কে বা কারা মন্দিরের প্রতিমা ভাংচুর করে দান বাক্সের টাকা লুট করে নিয়ে গেছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারেনি। আমরা মন্দিরের প্রতিমা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কান্তি দে ও সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন এই হামলার নিন্দা জানিয়ে বলেন, সারা দেশে ঘটনা ঘটলেও রাঙ্গামাটিতে প্রথম বারের মতো এই ঘটনা ঘটেছে। নেতৃবৃন্দ এই ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।

সারা দেশে যখন রাঙ্গামাটির মানুষ করোনা আতংকে ঘরবন্দি  ঠিক তখনই সাম্প্রদায়িক গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com