সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

খুলনায় করোনা থেকে সুস্থ হলেন পুলিশসহ দু’জন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পুলিশ সদস্যসহ দুইজন। আজ বৃহস্পতিবার দুপুরে করোনা হাসপাতাল (ডায়াবেটিক হাসপাতাল) থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।

সুস্থ হওয়া রোগীরা হলেন- প্রত্যাশা আবাসিক এলাকার বাসিন্দা পুলিশ কনস্টেবল আলী আজম (৫৯) ও যশোরের অভয়নগর উপজেলার পোড়াখালি গ্রামের  ইব্রাহিম শেখ (৭০)।

খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল পুলিশ কনস্টেবল আলী আজমের করোনা শনাক্ত হয়। পরবর্তীতে ৬ মে দ্বিতীয়বার পজিটিভ হন। এরপর ১১ এবং ১৩ মে পরপর দুইবার নেগেটিভ হওয়ার পর তাকে সুস্থ ঘোষণা করা হয়। এছাড়া যশোরের অভয়নগর উপজেলার ইব্রাহিম শেখের পরপর দুটো পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাকেও করোনামুক্ত ঘোষণা করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠা‌নিকভা‌বে করোনা হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সাথে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এ সময়  উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি রেজা সিকান্দার, খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মেহেদী নেওয়া, খুলনা করোনা হাসপাতালের আহ্বায়ক ডা. ফরিদ উদ্দিন আহমেদ, ডা. খসরুর আলম, করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ,ডা. মিজানুর রহমান, ডা. শেখ সাদিয়া মনোয়ারাসহ সকল ফোকাল পার্সনগণ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com