বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলে নতুন করে আরো ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৩ জন।
আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলার এক সাংবাদিক সহ পাঁচজন, বাসাইল উপজেলায় এক স্বাস্থ্য কর্মী রয়েছে। এছাড়া গোপালপুর, ঘাটাইল, মধুপুর উপজেলায় দুইজন করে আর ধনবাড়িতে একজন।
আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান ১৩ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খাতুন জানান, আজ মির্জাপুরে পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে একজন গণমাধ্যমকর্মী রয়েছে। আক্রান্তদের মাঝে তেমন কোন উপসর্গ না থাকায় হোম আইসোলেশনে রাখা হবে।
অপর দিকে বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পরিচ্ছন্নতা কর্মী হয়েছে। তার শরীরে কোন উপসর্গ দেখা না দেয়ায় হোম আইসোলেশনে রাখা হবে। সেই সাথে তার বাড়ির আশে পাশে কয়েকটি বাড়ি লকডাউন দেয়া হচ্ছে।