বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে নতুন করে ১০জন করোনায় পজিটিভ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় আসা রিপোর্টে এই তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। এর মধ্যে রাঙ্গামাটি সদর হাসপাতালের ১ জন নার্স এবং ১ জন আয়া, লংগদুতে ২ জন, জুরাছড়ি- ৬ জন। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪জন।
তিনি জানান, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের থেকে সন্ধ্যায় ৪০টি রিপোর্ট এসেছে। তার মধ্যে ১০ জনের করোনা সনাক্ত হয়েছে। এরা সকলেই সুস্থ আছে বলে জানান তিনি।