বাংলা হেডলাইনস: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস নমুনা পরীক্ষা খুব দ্রুতই ১০ হাজার এবং এরপর তা ১৫ হাজারে নিয়ে যাওয়া হবে।এর জন্য সরকারের হাতে পর্যাপ্ত কিটসও মজুদ আছে।
তিনি বলেন করোনা নমুনা পরীক্ষার সংখ্যা গত এক মাসে বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।এর ফলে বেশিসংখ্যক আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করতে পেরেছি।যত বেশি আক্রান্ত মানুষ চিহ্নিত হবে ততো আক্রান্তের ঝুঁকিও কমবে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের সম্মেলন কক্ষে নব নিযুক্ত ৫ হাজার নার্সের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত মানুষের স্বাস্থ্যসেবার দিকে লক্ষ্য রেখে হাসপাতালে বেড বৃদ্ধি,পিপিই মজুদ বৃদ্ধি করা সহ এখন প্রতিদিনই নতুন নতুন উদ্যোগ গ্রহন করা হচ্ছে।