মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে সাংবাদিক ও স্বাস্থ্য কর্মীসহ একদিনেই করোনায় আক্রান্ত ১৩

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলে নতুন করে আরো ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো  ৭৩ জন।

আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলার এক সাংবাদিক সহ পাঁচজন, বাসাইল উপজেলায় এক স্বাস্থ্য কর্মী রয়েছে। এছাড়া গোপালপুর, ঘাটাইল, মধুপুর উপজেলায় দুইজন করে আর ধনবাড়িতে একজন।

আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান ১৩ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খাতুন জানান, আজ মির্জাপুরে পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে একজন গণমাধ্যমকর্মী রয়েছে। আক্রান্তদের মাঝে তেমন কোন উপসর্গ না থাকায় হোম আইসোলেশনে রাখা হবে।

অপর দিকে বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পরিচ্ছন্নতা কর্মী হয়েছে। তার শরীরে কোন উপসর্গ দেখা না দেয়ায় হোম আইসোলেশনে রাখা হবে। সেই সাথে তার বাড়ির আশে পাশে কয়েকটি বাড়ি লকডাউন দেয়া হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com