বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

নারায়ণগঞ্জ ফেরত যুবকের সংস্পর্শে মা ও প্রতিবেশী নারী করোনা আক্রান্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া:  নারায়ণগঞ্জ থেকে বগুড়ার শিবগঞ্জের ভাটরা গ্রামের বাড়িতে ফেরা করোনা আক্রান্ত যুবকের সংস্পর্শে তার মা ও প্রতিবেশী নারী সংক্রমিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫৯ জন আক্রান্ত হলেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ১৭৭ জনের মধ্যে দুই নারী পজিটিভ হন। জয়পুরহাটের ১১ জনের সকলের নেগেটিভ।

বগুড়ার শিবগঞ্জেজর পীরব ইউনিয়নের ভাটরা গ্রামের এক যুবক গত ৭ মে বাড়ি ফেরেন। ১০ মে নমুনা সংগ্রহের পর তিনি করোনা পজিটিভ হন। উপজেলা প্রশাসন তার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করে। আক্রান্ত ওই যুবককে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com