বাংলা হেডলাইনস: দেশে এ পর্যন্ত ২৪ ঘণ্টায় এ পর্যন্ত সর্বোচ্চ ৮,৫৮২ টি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ এ শনাক্ত হয়েছেন সর্বাধিক ১২০২ জন ব্যক্তি। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন মোট ২০,০৬৫ জন।
মোট ৪১ টি ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৬০ হাজার ৫১২ টি।
ঢাকা শহর এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় করোনা আক্রান্তের শতকরা হার একটু কমেছে। ঢাকা বিভাগে করোনা শনাক্তের শতকরা হার ৮০ শতাংশের নিচে নেমে এসে ৭৯.৫৪ শতাংশ হয়েছে। এই ৭৯.৫৪ শতাংশের মধ্যে ঢাকা শহরে ৫৮.১১ শতাংশ।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১৫ জন । এদের মধ্যে পুরুষ ৭ জন এবং মহিলা ৮ জন। বয়স বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছেরর মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯৮ জন।
তিনি বলেন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৯ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ ৩,৮৮২ জন।