শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ২৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জউপজেলার ষোল মাইল এলাকা থেকে শুক্রবার বিকেলে ৩৩৩ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‍্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সাকারীয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে শেখ ফরিদ (৩৬), ভূয়াপুর উপজেলার বাহাদীপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে নায়েব আলী(৩৪) ও কালিহাতী উপজেলার তারাবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে বাবুল মিয়া (৩৫)।

 শুক্রবার বিকেলে র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোল মাইল এলাকায় মা ফুড গার্ডেন হোটেল এর সামনে অস্থায়ী চেক পোষ্ট বসানো হয়। এরপর বিকেল ৩টার দিকে দিনাজপুর থেকে টাঙ্গাইলগামী একটি খালি ট্রাকে তাল্লাশি চালিয়ে ৩৩৩ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ০৪ টি মোবাইল, ০৪ টি সীম, নগদ ২৫ হাজার টাকা উদ্ধারসহ ট্রাকটিকে  জব্দ করা হয়েছে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com