বাংলা হেডলাইনস বগুড়া: নারায়ণগঞ্জ থেকে বগুড়ার শিবগঞ্জের ভাটরা গ্রামের বাড়িতে ফেরা করোনা আক্রান্ত যুবকের সংস্পর্শে তার মা ও প্রতিবেশী নারী সংক্রমিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫৯ জন আক্রান্ত হলেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ১৭৭ জনের মধ্যে দুই নারী পজিটিভ হন। জয়পুরহাটের ১১ জনের সকলের নেগেটিভ।
বগুড়ার শিবগঞ্জেজর পীরব ইউনিয়নের ভাটরা গ্রামের এক যুবক গত ৭ মে বাড়ি ফেরেন। ১০ মে নমুনা সংগ্রহের পর তিনি করোনা পজিটিভ হন। উপজেলা প্রশাসন তার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করে। আক্রান্ত ওই যুবককে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।