বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মুজিবর গাজী(৬৭)। বাড়ি খুলনার বটিয়াঘাটায়। সর্দি জ্বর ও হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি।
আজ শনিবার সকাল ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।