বাংলা হেডলাইনস খুলনা: খুলনা বিভাগে ৩০০ ছাড়িয়েছে করোনা রোগী।
এখন বিভাগের ১০ জেলায় মোট করোনা পজিটিভ ৩০১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে চুয়াডাঙ্গায় ৩৫ জন ও যশোরে ১১ জন। আক্রান্তদের মধ্যে সর্বাধিক যশোরে ৯০ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা সুলতানা এসব তথ্য দিয়ে জানান।
এ পর্যন্ত খুলনা বিভাগের করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। সুস্থ হয়েছেন ৮৯ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৪ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।