বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

রাজশাহীতে হাসপাতালে যুবক নিজেই জানালেন সে করোনা পজিটিভ

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া গ্রামের যুবক শাওন (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানালো তার করোনা পজিটিভ । এটা জানার সাথে সাথে তাকেসহ তার পিতা-মাতাকে হাসপাতালের আইসোলেশনে রেখে টেস্টের ব্যবস্থা করা হয়।

পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাবেয়া বশরী জানান, গত বৃহস্পতিবার (১৪ মে) দর্শনপাড়া ইউনিয়নের ফকিরপাড়ার আতাউর রহমানের ছেলে গার্মেন্টস কর্মী শাওন স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানায়, গত ২৮ এপ্রিল সে ঢাকা মিরপুরে পরীক্ষা করে করোনা পজিটিভ হবার পর ২৯ এপ্রিল রাজশাহীতে বাড়ি চলে আসে। এই কয়দিন কাউকে কিছু না বলে সে বাড়িতেই অবস্থান করেছে। এখন তার করোনার কি অবস্থা তা পরীক্ষা করাতে চান তিনি।

হাসপাতালে গিয়ে শাওন জানায়, বাড়িতে তার পিতা-মাতা রয়েছেন। এই কথা জানার পর চিকিৎসকরা তাকেসহ তার পিতা আতাউর রহমান ও মাতা মিনিআরা বেগমকে হাসপাতাল আইসোলেশনে রেখে করোনা পরীক্ষার ব্যবস্থা করে। এছাড়াও তাদের বাড়ির আশেপাশের বাড়ি লকডাউনের ব্যবস্থা করা হচ্ছে।

দর্শনপাড়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান রাজ জানান, শুনেছি সে ঢাকা থেকে আসার পর বাড়ি থেকে বের হয়নি। তবে তার পিতা আতাউর সেও ঢাকা থেকে এসেছে এবং এলাকার বাজারে ঘুরে বেড়িয়েছে। সে যাদের সাথে মিশেছে তাদের চিহ্নিত করে বাড়ি লকডাউন করাসহ করোনা পরীক্ষা করা হবে।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ওই এলাকার বাড়িগুলো লকডাউন করে লোকজনকে করোনা পরীক্ষার আওতায় আনার জন্য বলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com