বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

২৪ ঘণ্টায় করোনায় ১৬ জনের মৃত্যু।। ৯৩০ জন শনাক্ত

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশে আরও ১৬ জন মৃত্যুবরণ করেছেন। মৃতের সকলেই পুরুষ এবং ১৬ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ১২ জন।   

এই নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩১৪ জন।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।   

তিনি জানান গত ২৪ ঘণ্টায়  নমুনা পরীক্ষা করা হয়েছে ৬,৭৮২ টি এবং শনাক্ত হয়েছেন ৯৩০ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২০,৯৯৫ জন। 

ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪,১১৭ জন।   

তিনি বলেন যে ১৬ জন মৃত্যুবরণ তাদের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের। এদের মধ্যে ঢাকা সিটিতে ৭ জন, ঢাকা জেলার মধ্যে ২জন এবং অন্যান্য জেলা গাজীপুর, মুন্সিগঞ্জ এবং নরসিংদীতে একজন করে। চট্টগ্রাম বিভাগের ২ জন এবং রংপুর বিভাগের ২ জন।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)  জানান বয়স বিশ্লেষণে ৭১ থেকে ৮০ বছেরর মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন এবং ৩১ থেকে ৪০ বছরে মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন।         

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com