মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

একদিনে করোনায় সর্বোচ্চ ১২৭৩ ব্যক্তি শনাক্ত।। মৃত্যু ১৪ জন

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় এ পর্যন্ত সর্বোচ্চ ১,২৭৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২২,২৬৮ জন।   

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮,১১৪ টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৭৫ হাজার ৪০৮ টি। মোট ৪২ ল্যাব এর নমুনা পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়।

আজ রোববার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।  

তিনি জানান গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১৪ জন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ এবং একজন নারী। এদের মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৩ জন এবং বাসায় একজন।

ডা. নাসিমা সুলতানা জানান ঢাকা শহরে ৫জন, কেরানিগঞ্জে ১ জন, সাভারে ১ জন, নারায়ণগঞ্জে ১ জন, কুমিল্লায় ১ জন, শরীয়তপুরে ১ জন  এবং চট্টগ্রামে ৪ জন মারা গেছেন।

বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।  

তিনি জানান এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩২৮ জন।    

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪,৩৭৩ জন।     

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com