মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নওগাঁয় করোনা পজিটিভ পুলিশ সদস্য নিখোঁজ

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ: নওগাঁর বদলগাছীতে নতুন আক্রান্তের মধ্যে এলাকা থেকে পালিয়েছেন বদলগাছী সদর ইউনিয়নের শেরপুর গ্রামের পুলিশ সদস্য আখতারুজ্জামান জামাল (৩৯)।

এলাকাবাসী জানান, জামাল ঢাকার রাজারবাগ পুলিশে চাকরি করেন। কয়েকদিন আগে তিনি ঢাকা থেকে বাড়িতে আসে ধান কাটা মাড়াইয়ের জন্য। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়।

তার করোনা পজেটিভ রিপোর্ট আসলে ১৫ মে রাতে তিনি এলাকা থেকে পালিয়ে যান। তিনি কোথায় কি অবস্থায় আছেন কেউ সঠিক বলতে পারছেন না।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিস ফারহানার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি বলেন, পরীক্ষায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৪ জনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে ২জন পুলিশ সদস্য রয়েছে। এছাড়া মোট আক্রান্তদের ৯ জনের মধ্যে ১ জন সুস্থ হয়েছেন।

পুলিশ সদস্য আখতারুজ্জামান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাকে আমরা কমপক্ষে ১৪ দিন বাড়ি থেকে বের হতে নিষেধ করেছিলাম। কিন্তু তিনি স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে ঢাকাতে চলে গিয়েছেন বলে জানান তিনি।

এবিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, আমরা তাকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছিলাম। তিনি কাউকে কিছু না জানিয়ে তার কর্মস্থল ঢাকা রাজারবাগ চলে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার অবস্থান জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com