বাংলা হেডলাইনস: দেশে এ পর্যন্ত একদিনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৪৯ জন।
মৃতের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি আটজন।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় করোনা নমুনা পরীক্ষা হয়েছে ৯,৭৮৮ টি। এদের মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১,৬০২ জন। এ পর্যন্ত কোভিড শনাক্ত ব্যক্তি মোট ২৩৮৭০ জন।
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৮৫ হাজার ১৯৬ টি।
ডা. নাসিমা সুলতানা বলেন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪,৫৮৫ জন ।
তিনি বলেন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৯.২১ এবং মৃত্যুর হার ১.৪৬ ।
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জানান ২১ জন মৃতের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৪ জন নারী। ঢাকা বিভাগে ১২ জন এবং চট্টগ্রাম বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন।ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটিতে ৬ জন মৃত্যুবরণ করেছেন।
বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন এবং ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন।