বাংলা হেডলাইনস খুলনা: করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে কবিতা মন্ডল নামে ৫৫ বছরের এক মহিলা মারা গেছেন।
আজ বিকাল সাড়ে চারটায় তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস।
তিনি জানান, খুলনার বটিয়াঘাটা উপজেলার শুকদারা এলাকার কবিতা মন্ডল জ্বর,শ্বাস কস্ট ও কাঁশি নিয়ে সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। বিকাল সাড়ে চারটায় তিনি মারা যান।
ডা. শৈলেন্দ্র জানান, কবিতা মন্ডলের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।