মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বগুড়ায় চিকিৎসক, পুলিশসহ আরো ১০ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া:  বগুড়ায় চিকিৎসক, পুলিশ, কারারক্ষীসহ নতুন করে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৮৮ জন করোনা পজিটিভ হলেন।

আক্রান্তদের মধ্যে পাঁচজন স্থানীয়ভাবে ও অন্যরা ঢাকা ফেরত। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ১০ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

স্থানীয়ভাবে আক্রান্তরা হলেন বগুড়া শজিমেক হাসপাতালের রেজিস্ট্রার হৃদরোগ বিশেষজ্ঞ,  কাহালু থানার এক কনস্টেবল, সিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এক কনস্টেবল, জেলা কারাগারের এক কারারক্ষী, শেরপুরের এক ক্লিনিক কর্মচারি।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৯ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত গত কয়েকদিনে জেলার বিভিন্ন স্থানে ৮৮ জন করোনাভাইরাস আক্রান্ত হলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com