রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

বগুড়ায় নতুন করে তিনজন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া:  বগুড়ায় নতুন করে আরো তিনজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে  রোববার রাত পর্যন্ত গত কয়েকদিনে জেলার বিভিন্ন স্থানে ৭৮ জন আক্রান্ত হলেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৭ মে রোববার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের পজিটিভ রিপোর্ট এসেছে।

আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ ফেরত বগুড়ার সোনাতলা উপজেলার একজন গার্মেন্টস কর্মী, শহরের কলোনী এলাকার হামদর্দের একজন হেকিম ও একজন কাহালুর নারহট্ট গ্রামের।

 ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ পর্যন্ত ১১ জন করোনাভাইরাস জয় করে বাড়ি ফিরে গেছেন।

বর্তমানে ৬৭ জন বগুড়া মোহামোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিট ও নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com