মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সিরাজগঞ্জে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু আগামীকাল

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: আগামীকাল মঙ্গলবার থেকেই সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবের আনুষ্ঠানিক পরীক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

বহুল কাঙ্খিত এ পরীক্ষার সকল কার্যক্রম ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। এখন থেকে সিরাজগঞ্জেই সম্পন্ন হবে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর পরীক্ষার সকল কার্যক্রম।

সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে জানা গেছে, সাড়ে ১০ মাস আগে মেশিনটি প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে কলেজ প্রকল্পের ফান্ড থেকে মাইক্রোবায়োলজি ল্যাবের পিসিআর মেশিনটি কেনা হলেও নতুন ভবন এবং আধুনিক ও মানসম্মত পরীক্ষাগার না থাকা ও জনবল সংকটের কথা বলে মেশিনটি প্যাকেটবন্দি অবস্থায় ফেলে রাখা হয়।

সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় এপ্রিল মাসের ১১ তারিখে প্যাকেটটি উন্মোচন করে অতিদ্রুত পরীক্ষা কার্যক্রম শুরুর প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

অভিজ্ঞ ল্যাব টেকনোলজিস্ট প্রেরণ এবং জনবলের প্রশিক্ষণের জন্য তাৎক্ষণিক তিনি স্বাস্থ্য অধিদফতরের ও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করেন।

মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস পরীক্ষার জন্য কলেজের নতুন একাডেমিক ভবনের ৫ম তলায় অত্যাধুনিক (পিসিআর) ল্যাব স্থাপন করা হয়েছে। সেইসাথে ভবনের ৫টি রুম ল্যাব হিসেবে ব্যবহার করা হবে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপাক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না আগামীকাল ১৯ মে বিকেল ৩টায় হাসপাতালে (পিসিআর) ল্যাবের পরীক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রফেসর ৮ জন, প্রভাষক ৮ জন, ল্যাব টেকনিশিয়ান ৮ জনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ৩১জনের একটি টিম গঠন করা হয়েছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিভিল সার্জন অফিস থেকে  নমুনা সংগ্রহ করা হবে। প্রাথমিক পর্যায়ে নমুনা সংগ্রহের রিপোর্ট দিতে এক সপ্তাহ সময় লাগবে।

পরবর্তীতে প্রতিদিনের নমুনা সংগ্রহের রিপোর্ট প্রতিদিনই দেয়া সম্ভব হবে। এ বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ জাহিদুর রহমান জানান, শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজে করোনা ভাইরাস পরীক্ষার জন্য (পিসিআর) ল্যাবে আনুষ্ঠানিক পরীক্ষা কার্যক্রম উদ্বোধন হলে সিরাজগঞ্জবাসী উপকৃত হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com