বাংলা হেডলাইনস খুলনা : খুলনার বটিয়াঘাটা থানাধীন হাটবাটি গ্রাম থেকে র্যাব-৬ এর সদস্যরা আনুমানিক ৬০ কোটি টাকা মূল্যের ‘কষ্টি’ পাথর উদ্ধার করে এবং দুই জনকে আটক করে।
র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন হাটবাটি গ্রামস্থ্য জনৈক সৈয়দ মোল্লা বাড়ির দক্ষিণ পাশে কতিপয় ব্যক্তি কথিত কষ্টি পাথর ক্রয়-বিক্রয় উদ্দেশ্যে অবস্থান করছে।
এরুপ তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি গতকাল ১৭ মে রাত নয়টায়সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ আব্দুর রহমান (৩২) ও মালিন্দ বাচার(৩৫) আটক করে। উভয়ই খুলনার বটিয়াঘাটার এলাকার।
অতঃপর তাদের হেফাজতে থাকা ০১টি কথিত কষ্টি পাথর উদ্ধার করা হয়। যার বর্তমান আনুমানিক মূল্য প্রায় ষাট কোটি টাকা।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায় তারা পরস্পর যোগসাজসে চোরাচালানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে কথিত কষ্টি পাথর নিজ হেফাজতে রাখেন।
আসামী দুজনকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়।