সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

রাজশাহীতে ড্রেনের পাশে রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করলেন সিটি মেয়র

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী  : চলমান করোনা পরিস্থিতির মধ্যেই রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার নাহার একাডেমি থেকে শুরু হয়ে সিটি হাট পর্যন্ত দুই কিলোমিটার ড্রেনের পাশের রাস্তার কার্পেটিং কাজ শেষ হয়েছে।

বিকেলে এই রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে কাজের অগ্রগতি ও গুনগত মানের ব্যাপারে সার্বিক খোঁজখবর নেন মেয়র।

রাসিকের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার বলেন, এই রাস্তার কার্পেটিং কাজ বেশকিছুদিন আগেই শুরু হয়েছিল। করোনা পরিস্থিতির কারণে কাজ কিছুদিন বন্ধ ছিল।

তবে মন্ত্রণালয়ের নিদের্শনার পর কয়েকদিন ধরে কাজ চলছে। নাহার একাডেমি থেকে সিটি হাট পর্যন্ত দুই কিলোমিটার ড্রেনের পাশের রাস্তার কার্পেটিং কাজ শেষ হয়েছে। দুই কিলোমিটার রাস্তা, কালর্ভাট, রেলিংসহ অন্যান্য কাজে ব্যয় ধরা হয়েছে চার কোটি ২৭ লাখ টাকা।

ড্রেনেজ প্রকল্পের আওতায় এটিসহ মোট ১১টি ড্রেনের ৮ কিলোমিটার রাস্তা হবে। ড্রেনের পাশে পাকা রাস্তার কারণে ড্রেনের ময়লা-আবর্জনা পরিস্কার কাজ সহজ হওয়ার পাশাপাশি জনসাধারণের চলাচল সহজ হবে।

মেয়রের উন্নয়ন কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, ঠিকাদারি প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের কর্ণধার তৌরিদ আল মাসুদ রনি, শামসুজ্জামান রতন প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com