রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

রাজশাহী থেকে আম পাঠাতে বিআরটিসিতে খরচ হবে অর্ধেক

  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৩৮ দেখা হয়েছে



বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদে আম সরবরাহে সব ধরণের সহযোগিতা দেবে জেলা প্রশাসন। রেলে আম পরিবহনে খরচ পড়বে প্রতি কেজি দেড় টাকা।

আর বিআরটিসিতে খরচ ধরা হবে অন্য সময়ের তুলনায় অর্ধেক। পাশাপাশি এসএ পরিবহনসহ বিভিন্ন কুরিয়ার সার্ভিসেও আম পাঠানো যাবে নির্বিঘ্নে।

এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রেলওয়ে, কুরিয়ার সার্ভিস, আমচাষী, আম ব্যবসায়ী, সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থা, কৃষিবিভাগের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় রাজশাহী থেকে বুকিংসহ বিভিন্নস্থানে আনলোড করতে যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে সিদ্ধান্ত হয়।

রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, করোনা পরিস্থিতিতেও যাতে আম পরিবহন ও বাজারজাত করতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় চাষী ও ব্যবসায়ীদের সে লক্ষ্যে নানা সিদ্ধান্ত হয়েছে।

আমসহ সকল পচনশীল পণ্য পরিবহনের বাধা নেই। সড়কে যাতে অহেতুক হয়রানি না পড়ে সে বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, মওসুম ফল রাজশাহীর আমের চাহিদা রয়েছে সারাদেশেই। এজন্য রাজশাহী থেকে আম পাঠানো ব্যবস্থা নির্বিঘ্নে করা হয়েছে। ব্যবসায়ীরা চাইলে রেলেও আম পাঠাতে পারবেন। বিআরটিসির ট্রাকেও পরিবহন করা যাবে। পাশাপাশি এসএ পরিবহন ও সুন্দরবনসহ সকল কুরিয়ারে আম পরিবহন অব্যাহত থাকবে।



ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com