মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় করোনায় ১৬ জনের মৃত্যু।। শনাক্ত ১৬১৭ জন

  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ২৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৬ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৮৬ জন।

যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন। এদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৩ জন নারী।   

আজ  বুধবার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০,২০৭ টি এবং এর মধ্যে করোনায় শনাক্ত হয়েছে ১৬১৭ জন। এ পর্যন্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা মোট ২৬৭৩৮ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট দুই লাখ ৩ হাজার ৮৫২ টি।             

ডা. নাসিমা সুলতানা জানান আজকে মোট ৪৩ টি ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। নতুন সংযোজিত ল্যাব ইউনাইটেড হাসপাতাল লিমিটেড।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২১৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫২০৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৯. ৪৭ শতাংশ এবং একই বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)  বলেন ১৬ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১২ জন এবং বাসায় মারা গেছেন ৪ জন।

বয়স বিশ্লেষণে ০ থেকে ১০ বছরেরে মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com