বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

করোনায় এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলমের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ২৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস চট্টগ্রামভিত্তিক দেশের বৃহৎ শিল্পগোষ্ঠি এস আলম গ্রুপের পরিচালক (বিপণন) মোরশেদুল আলমের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।   

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন মোরশেদুল আলম। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদের ভাই।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় প্রয়াতের কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, মোরশেদ আলম বেসরকারি এনআরবি গ্লোবাল ব্যাংকের অন্যতম পরিচালক, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেমন ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান হিসেবে একাগ্রভাবে দায়িত্বপালন করেছেন। 

মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com