বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

নওগাঁয় রাতের আঁধারে দুর্বৃত্তরা কাটলো ১৫ হাজার আমের চারা

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২০
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর পোরশায় আম নার্সারি মালিকের স্বপ্ন ধুলিসাৎ করে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৪ মে) রাতের কোনো এক সময় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আঁখিরাল নামক স্থানে প্রায় ১৫ হাজার আম্রপালি চারা কেটে নষ্ট করে দিয়েছে তারা। এতে ওই নার্সারি মালিকের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত নার্সারি মালিকের নাম হাবিবুল্লাহ। বাড়ি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া ললাহপাড়া গ্রামে।

ক্ষতিগ্রস্ত নার্সারি মালিক হাবিবুল্লাহ অভিযোগ করে বলেন, পাশের গ্রামে নিজের এক বিঘা জমিতে গত দুই বছর পূর্বে প্রায় ১৫ হাজার আমের চারা রোপণ করেন। এ বছর কিছু চারা কলম (টেপ) করা হয়েছিল। কলম করা প্রায় ১২ হাজার চারা বিক্রি করার জন্য প্রস্তত করা হয়েছিল। ওই চারাগুলো বিক্রির জন্য এক ব্যক্তির কাছ থেকে অগ্রিম ৪০ হাজার টাকাও নিয়ে রেখেছেন।

কিন্তু রোববার রাতের কোনো এক সময় কে বা কারা আম্রপালির ওই চারাগুলো কেটে নষ্ট করে দিয়েছে। অগ্রিম নেয়া টাকা কিভাবে ফেরৎ দেবেন এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

হাবিবুল্লাহ আরও বলেন, একই নার্সারিতে তিন বছর বয়সের আরও প্রায় ২৫০টি আম্রপালি আম গাছ ছিল। গাছগুলোতে এ বছর আম ধরেছে। কিছুদিনের মধ্যে আম বাজারে উঠানোর কথা ছিল। কিন্তু সে গাছগুলোও কেটে ফেলা হয়েছে। এ ঘটনার পর তিনি অসহায় হয়ে পড়েছেন। দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় এখনও কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com