রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

এবার রাজশাহী নগরীতে শিরোইল পুলিশ ফাঁড়ি ‘লকডাউন’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৩০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী  : রাজশাহী নগরের বোয়ালিয়া থানা এলাকার শিরোইল পুলিশ ফাঁড়ির সকল কার্যক্রাম স্থাগিত (লকডাউন) ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে এই ফাঁড়িতে কর্মরত ১৮ জনকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়। মঙ্গলবার সকালে করোনা পরীক্ষার জন্য ইনচার্জের নমুনা সংগ্রহ করার পর ফাঁড়ির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, গত ২৩ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশারফ হোসেন নামের একজন এসআইয়ের মৃত্যু হয়েছে। তার স্ত্রীর ছোট ভাই (শ্যালক) শিরোইল ফাঁড়ির ইনচার্জ। তিনি অসুস্থ্য ভগ্নিপতিককে দেখতে গিয়েছিলেন। এতে তিনিসহ ফাঁড়ির সদস্যদের মধ্যে কোরোনা সংক্রমিত হওয়ার সন্দেহে তাদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার ইনচার্জের নমুনা সংগ্রহ করা হয়।

ওসি নিবারণ আরও বলেন, ইনচার্জের নমুনা পরীক্ষার ফলাফল আসা পর্যন্ত ফাঁড়ির সকল কার্যক্রম স্থাগিত (লকডাউন) ঘোষণা করা হয়েছে। আমরা এটিকে আপাতত ডিউটি বিরতি বলছি লকডাউন নয়।

ফলাফল পজিটিভ আসলে লকডাউন ঘোষণা করে ফাঁড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। তার আগ পর্যন্ত বোয়ালিয়া থানা পুলিশ ওই এলাকায় ডিউটি দেবে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com