বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বগুড়া শহরে ওয়ার্ড যুবলীগ সম্পাদককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৩৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া:  বগুড়া শহরে সন্ত্রাসীরা চার নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়াকে (৩০) কুপিয়ে হত্যা করেছেন। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে তার দুই সঙ্গী এমরান হোসেন ও মশিউর রহমান আহত হয়েছেন।

তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকালে শহরের জহুরুলনগর ব্যাংকপাড়ার একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, পূর্ব কোন বিরোধের জের ধরে ওই এলাকার প্রতিপক্ষ আলাল ও দুলালের নেতৃত্বে এ হামলা হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী ও অন্যরা জানান, ফিরোজ মিয়া শহরের চকসুত্রাপুর এলাকার ফজলার রহমানের ছেলে। তিনি বগুড়া শহর যুবলীগের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের জহুরুলনগর ব্যাংকপাড়ার মাহী ছাত্রাবাসে ফিরোজ, এমরান ও মশিউরসহ চারজন তাস খেলছিলেন। এ সময় একদল সন্ত্রাসীরা ভিতরে ঢুকে ফিরোজসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। স্থানীয়রা রক্তাক্ত ফিরোজ, এমরান ও মশিউরকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পর ফিরোজ মারা যান।

পুলিশ কর্মকর্তারা জানান, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় প্রতিপক্ষ আলাল ও দুলালের নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com