শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

নওগাঁয় ট্রাক থেকে ৬৮ কেজি গাঁজা উদ্ধার।। আটক ৩

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ২৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে ৬৮ কেজি গাঁজাসহ শীর্ষ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে করেছে র‍্যাব।

সোমবার রাতে উপজেলার ভান্ডারপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় গাঁজা বহনের একটি ট্রাক, আটকদের নিকট থেকে ২টি মোবাইল সেট ও নগদ টাকাও  জব্দ করে র‍্যাবের সদস্যরা।

আটক ব্যক্তিরা হলো – নওগাঁর বদলগাছী উপজেলার কয়াভবানীপুর গ্রামের মো. শিপন (৪০), কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলার কাশিনাতপুর গ্রামের মো. আকাশ (২৬) ও একই গ্রামের মো. আব্দুর রশিদ (১৯)।

মঙ্গলবার সকালে আটককৃতদের মহাদেবপুর থানায় সোপর্দ করা হয়েছে।  তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com