রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

রাজশাহী স্টেশনে টিকিট কিনতে যাত্রীদের লম্বা লাইন

  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : আগামীকাল রোববার থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচলের কথা রয়েছে। আর টিকিট বিক্রি শনিবার বিকেল থেকে।  ফলে ট্রেনের আগাম টিকিট কিনতে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভিড় জমিয়েছেন যাত্রীরা।

শনিবার (৩০ মে) সকাল থেকেই তারা টিকিট কাউন্টারের সামনে অপেক্ষায় রয়েছেন। তবে টিকিট বিক্রি শুরু হয়নি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিকাল থেকে টিকিট বিক্রি হতে পারে।

গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন রুটে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ট্রেন চালু করার সিদ্ধান্ত হয়। রোববার থেকেই ট্রেনগুলো চলার কথা।

বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের তিনটি ট্রেন চালানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। এগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকাগামী বিরতিহীন বনলতা এক্সপ্রেস, লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস এবং খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস। এসব ট্রেন আগের সময় অনুযায়ী গন্তব্যে যাবে এবং আবার নির্ধারিত স্থানে ফিরে আসবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ বলেন, রোববার থেকে তিনটি ট্রেন চালুর সিদ্ধান্ত রয়েছে। শনিবার বিকেল থেকে আগাম টিকিট বিক্রি শুরু। তবে পশ্চিম রেলের আরও একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত তারা নিয়েছেন।

সেটি হলো- পঞ্চগড়-ঢাকা রুটে চলাচলকারী পঞ্চগড় এক্সপ্রেস। স্বাস্থ্য বিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহন করা হবে।

তিনি বলেন, বনলতা ট্রেনে মোট সিট ৯২৮টি। তার ৫০ ভাগ ৪৬৪টি টিকেট স্টেশন ও অনলাইনে একসাথে বিক্রি হবে। বন্ধ থাকবে অগ্রীম টিকেট বিক্রি বলে জানান তিনি।

করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে প্রায় দুই মাস আগে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। ঈদের আগে রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেন চালুর প্রস্তুতি শুরু হয়। যাত্রীদের শারীরিক দূরত্ব নিশ্চিত করতে অংকন করা হয় বৃত্ত। এরপরই সীমিত পরিসরে ট্রেন চালু করার সিদ্ধান্ত হয়। এখন চলছে টিকিট বিক্রির প্রস্তুতি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com