রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

পরিচ্ছন্নতা কর্মচারীকে পেটালেন ক্রিকেটার সাব্বির রহমান

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী :  এবার রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মচারীকে পিটিয়েছেন বলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিবার বিকেল পৌনে ৫টার দিকে নগরীর বেলদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ এই ধরনের একটি ঘটনা শুনেছি সেখানে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, বিকেল পৌনে পাঁচটার দিকে ক্রিকেটার সাব্বির রহমান প্রাইভেটকারে চড়ে তার বাড়ির কাছে পৌঁছেন। এসময় বাড়ির রাস্তার সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের ময়লা বহনকারী ভ্যান দেখে তিনি ভ্যানটি সরাতে বলেন।

তবে পরিচ্ছন্নতাকর্মী বাদশা প্রতিউত্তরে বলেন, ‘আমাদের কাজই তো ময়লা সরানো। ময়লা নিয়েই চলে যাবো।’ কিন্তু সাব্বির পাল্টা ওই পরিচ্ছন্ন কর্মচারীকে বলেন, এটা কি তোর বাপের রাস্তা।’ এ নিয়ে কথাকাটাকাটির জের ধরে পরিচ্ছন্নতা কর্মচারী বাদশার সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন সাব্বির।

পরে অন্য পরিচ্ছন্নতা কর্মচারীরা খবর পেয়ে ছুটে এলে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, ‘ক্রিকেটার সাব্বিরই অপরাধ করেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে সন্ধ্যায় বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিযামুল আযিম মীমাংসা করে দিবেন।’

এদিকে স্থানীয়রা দাবি করেন, রাসিকের পরিচ্ছন্নতাকর্মী বাদশার গায়ে হাতও তুলেছেন সাব্বির। এ নিয়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্য কর্মচারীদের মাঝে। তার খবর পেয়ে তৎক্ষণাত নগরীর বেলদারপাড়া এলাকায় গিয়ে সাব্বিরের বাড়ির কাছে হাজির হন। এতে বিপাকে পড়েন সাব্বির। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, এর আগে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এক দর্শককে পেটানোর অভিযোগে ছয় মাসের জন্য জাতীয় দল থেকে বহিস্কার হয়েছিলেন ক্রিকেটার সাব্বির রহমান। পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানা করা হয় তার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com